কাতারের সমুদ্রসীমায় সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ নৈশ অভিযান চালিয়েছে দেশটির পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সামুদ্রিক সুরক্ষা বিভাগের নিয়মিত টহলের অংশ হিসেবে এই অভিযানে চারটি ঐতিহ্যবাহী ‘ধাউ’ নৌকা জব্দ করা হয়েছে।
অভিযানকালে নৌকাগুলো থেকে পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর নাইলনের জাল এবং মাছ ধরার দীর্ঘ লাইনের হুক বা ‘আল-খায়্যাহ’ উদ্ধার করা হয়। সমুদ্রসীমায় বেআইনি মাছ ধরা বন্ধ এবং নিষিদ্ধ সরঞ্জামের ব্যবহার প্রতিরোধে এই অভিযান পরিচালনা করা হয়।
উপকূলীয় বাস্তুতন্ত্র সংরক্ষণ ও মাছের প্রজনন ক্ষেত্র সুরক্ষিত রাখাই এই টহলের মূল লক্ষ্য। ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই মৎস্যসম্পদ নিশ্চিত করতে কাতার সরকার তাদের সামুদ্রিক নজরদারি ব্যবস্থা আরও জোরদার করেছে।
সূত্র: গালফ বাংলা








