গাজায় কাতারের অর্থ হামাস ও তার সামরিক শাখায় পাচার হয়েছে—এমন অভিযোগ প্রত্যাখ্যান করে দোহা জানিয়েছে, সব সহায়তা ইসরায়েলি কর্তৃপক্ষের তদারকিতেই পাঠানো হয়েছিল।
আগামী ২৭ অক্টোবর ইসরায়েলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখে কাতারকে ‘শত্রু’ রাষ্ট্র হিসেবে আখ্যা দিয়ে উসকানিমূলক মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।