সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে শনাক্ত হওয়া আটজনের মরদেহ দেশে ফিরেছে। শুক্রবার নওগাঁর আত্রাইয়ে সাতজনের জানাজা ও রাজশাহীর বাগমারায় একজনের দাফন সম্পন্ন হয়েছে।
সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির মরদেহ নওগাঁর আত্রাইয়ে পৌঁছেছে। আজ শুক্রবার সকালে মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হবে।