আন্তর্জাতিক
সৌদিতে হুতিদের ধারাবাহিক হামলার তীব্র নিন্দা জানাল জাতিসংঘ
সৌদি আরবে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ক্রমবর্ধমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। একইসঙ্গে ইয়েমেনের এডেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণহানির ঘটনাও উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বসংস্থাটি।





