আন্তর্জাতিক
ইরানকে নিয়ে আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর আহ্বান কাতারের
ইরানের সঙ্গে মিলে মধ্যপ্রাচ্যে নতুন নিরাপত্তা কাঠামো গড়ে তোলার আহ্বান জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানি। নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে তিনি এই তাগিদ দেন।





