জাতিসংঘের সাইডলাইনে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠকে বসেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। হরমুজ প্রণালি পুনরায় সচল করার শর্ত হিসেবে তিন দফা দাবি জানিয়েছে তেহরান।
কৃত্রিম বুদ্ধিমত্তার ভুল তথ্য এবং পুরোনো স্যাটেলাইট ছবির ওপর নির্ভর করে ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন হামলায় ১২৩ শিশু প্রাণ হারিয়েছে বলে পেন্টাগনের তদন্তে উঠে এসেছে।
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের অবস্থানে হামলার বিষয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবের পক্ষ থেকে সহায়তার আবেদন আসার পর তিনি সামরিক পদক্ষেপের বিষয়ে নতুন করে ভাবছেন।