সিলেট টেস্টে একাই লড়াই করে ২৪২ রানের অবিশ্বাস্য ইনিংস উপহার দিলেন তাওহিদ হৃদয়। তার ব্যাটে ভর করে ওয়েস্ট ইন্ডিজের ৩৫৬ রানের জবাবে বাংলাদেশ সংগ্রহ করেছে ৩৮৬ রান।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে দুর্দান্ত ব্যাটিংয়ে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পূর্ণ করেছেন তাওহিদ হৃদয়। ৩০৪ বলের এই ইনিংসে তিনি হাঁকিয়েছেন ১৯টি চার ও ৭টি ছক্কা।