তাওহিদ হৃদয়ের রেকর্ড ডাবল সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লিড

প্রকাশ:

সিলেট টেস্টের প্রথম ইনিংসে বিপর্যয়ের মুখে পড়া বাংলাদেশকে আলোর পথ দেখালেন তাওহিদ হৃদয়। মাত্র ১৩৮ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়া দলকে টেনে তুলেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের করা ৩৫৬ রানের জবাবে বাংলাদেশ শেষ পর্যন্ত সংগ্রহ করেছে ৩৮৬ রান, যার ফলে স্বাগতিকরা পেয়েছে ৩০ রানের লিড। সেই অবস্থা থেকে দলকে টেনে চারশোর কাছাকাছি নিয়ে যান মিডলঅর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। এই লিড নেওয়ার পেছনে পুরো কৃতিত্ব তাওহিদ হৃদয়ের।

ম্যাচের মূল নায়ক তাওহিদ হৃদয় ৩৫৯ বল মোকাবেলা করে ২২টি চার ও ১১টি ছক্কার সাহায্যে অপরাজিত ২৪২ রানের মহাকাব্যিক ইনিংস খেলেন। এই ইনিংসের মাধ্যমে তিনি মুশফিকুর রহিমের ২১৯ রানের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের নতুন রেকর্ড গড়েছেন। হৃদয় ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ২৪২ রানে অপরাজিত থাকলেও অন্য ব্যাটসম্যানরা ফিফটিতো দূরে থাক। দায়িত্বশীল ইনিংস খেলে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে আড়াইশো রানের দোড় গোড়ায় গিয়েও যোগ্য সঙ্গীর অভাবে তা পূরণ করতে পারেননি।

দলীয় স্কোরে অন্যদের অবদান ছিল খুবই সামান্য। সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম করেছেন ৩৪ রান এবং তাইজুল ইসলাম করেছেন ২২ রান। এছাড়া অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৮ রান, তানজিদ হাসান তামিম ও মেহেদি হাসান মিরাজ ১৬ রান করে, তাসকিন আহমেদ ১২ রান এবং লিটন দাস ৮ রান করেন। চোটের কারণে ওপেনার সাদমান ইসলাম অনিক প্রথম ইনিংসে ব্যাট করতে পারেননি।

মূলত হৃদয়ের একার লড়াইয়ের কাছেই পরাস্ত হয় ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। দলের স্বীকৃত অন্য কোনো ব্যাটসম্যান চল্লিশ রানের কোটাও স্পর্শ করতে পারেননি। হৃদয়ের এই অনবদ্য নৈপুণ্যে বাংলাদেশ ম্যাচে নিজেদের আধিপত্য বজায় রেখেছে।

শেয়ার করুন