রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ায় তিনি দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন। নির্বাচিত হলে তাকে শপথ পাঠ করানোর প্রক্রিয়া নিয়ে চলছে আলোচনা।
সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত জাতীয় সংসদের বিশেষ কমিটি তাদের সুপারিশ তৈরির ক্ষেত্রে জুলাই জাতীয় সনদ এবং বিএনপির নির্বাচনী ইশতেহার—উভয়কেই মূল ভিত্তি হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।