রাজধানীর ফার্মগেটে অবস্থিত তেজগাঁও মসজিদে গোপন বৈঠক চলাকালে জঙ্গি সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকাল সোয়া ৪টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতদের তেজগাঁও থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনি পদক্ষেপের জন্য উপস্থিত হচ্ছেন বলে পুলিশ জানিয়েছে।
সূত্র: মানবজমিন








