বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন সভাপতি ইশরাক হোসেন

প্রকাশ:

বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় সংসদ সদস্য ইশরাক হোসেন। জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খানের স্বাক্ষরিত এক আদেশে এই নতুন কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মাহফুজ হাসান। নিয়ম অনুযায়ী, আগামী তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশনা দেওয়া হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮-এর ২০২৬ সালের সংশোধনীসহ ২১ ধারা এবং ২(৪) ও ২(৮) ধারায় প্রদত্ত চেয়ারম্যানের ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই আইনের ১৪(৩) ধারা অনুসরণ করে নতুন কমিটি গঠন করা হয়েছে। আগের অ্যাডহক কমিটির বিরুদ্ধে কনফেডারেশনের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন আয়োজন ও দায়িত্ব হস্তান্তরে ব্যর্থতার অভিযোগ থাকায় তা ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। গত ৩ নভেম্বর মঙ্গলবার থেকে নতুন কমিটির এই কার্যক্রম কার্যকর হয়েছে।

নতুন এই কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহার, মো. মনিরুল ইসলাম, প্রকৌশলী মো. আব্দুল হালিম, মোহাম্মদ তারিকুল আলম, মো. শহীদুল ইসলাম ও শাহেদ ওয়াহেদ আলী। সাধারণ সম্পাদক মাহফুজ হাসান নিজেও একজন জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত খেলোয়াড় ও সংগঠক। যুগ্ম সম্পাদক হিসেবে থাকছেন মো. শাহাদাত হোসেন খান ও সাঈদ মো. আলভী। এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. হাবিবুল্লাহ পারভেজ।

কমিটির সদস্য হিসেবে যুক্ত হয়েছেন অ্যাডভোকেট মো. তাইফুর রহমান (সুমন), মো. বাবুল আহমেদ রুবেল, মো. মহিউদ্দিন, তাসলিমা চৌধুরী রিতা, পারভীন আক্তার, আমিরুল ইসলাম, হাসনা হেনা হ্যাপি, মো. আরিফ হোসেন, মো. সেলিম মাহমুদ, মো. নাজমুস সাকিব, নাদিম মাহমুদ, মঞ্জুর হোসেন বাদল, জুয়েল রক্ষিত, মো. খাইরুল হাসান, মো. আছরার আহমেদ, আরমানুল করিম আবীর, হোসেন অংকুর আন্দালিব ও মো. পলাশ।

শেয়ার করুন