ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ: পাইলট প্রকল্পের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশ:

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল কাঠামোর আওতায় আনার লক্ষ্যে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। শনিবার (২২ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন।

সভায় ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্মের রূপরেখা, পরিচালনা পদ্ধতি এবং স্বাস্থ্যসেবায় এর প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাইলট প্রকল্পের মাধ্যমে প্ল্যাটফর্মটির কার্যকারিতা, সম্ভাব্য চ্যালেঞ্জ, ব্যয় এবং বাস্তবায়নযোগ্যতা যাচাই করা হবে। এই প্রকল্পের ফলাফল ও অভিজ্ঞতা পর্যালোচনার ভিত্তিতে পরবর্তীতে পর্যায়ক্রমে এর পরিধি সারা দেশে বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যসেবায় তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ও কার্যকর ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এই সমন্বিত ব্যবস্থা এমনভাবে তৈরি করতে হবে যাতে সাধারণ মানুষ সহজেই এর সুফল পান এবং চিকিৎসাসেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজতর হয়। রোগীর স্বাস্থ্যতথ্য নিরাপদ সংরক্ষণ এবং প্রয়োজনে চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কাছে তা দ্রুত পৌঁছানোর ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

প্ল্যাটফর্ম তৈরির ক্ষেত্রে তথ্যের নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার ওপর বিশেষ জোর দিয়েছেন সরকারপ্রধান। একই সঙ্গে এটি যেন ব্যয়সাশ্রয়ী, ব্যবহারবান্ধব এবং দীর্ঘমেয়াদে টেকসই হয়, সে বিষয়েও তিনি নির্দেশনা প্রদান করেন।

অন্যান্য গুরুত্বপূর্ণ সংবাদ

  • স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, চাঁদাবাজির সঙ্গে পুলিশের কোনো সদস্য জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, জাতীয় স্বার্থ নিশ্চিত করেই ভারত সফর করা হয়েছে।
  • ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা করা হয়েছে এবং সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি।
  • হুময়ুন কবির ও শামীম কায়সার প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।
  • টিকটকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠায় প্রতিষ্ঠানটিকে ৪০ কোটি ডলার জরিমানা গুনতে হবে।
  • যশোরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শেয়ার করুন