বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বিগত সরকারের অপরিকল্পিত পদক্ষেপ দায়ী: প্রধানমন্ত্রী

প্রকাশ:

বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান সংকটের জন্য বিগত আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত পরিকল্পনা ও পদক্ষেপকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার কিশোরগঞ্জ সফরে গিয়ে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, কেবল ঢাকা শহর নয়, দেশের জেলা ও উপজেলা পর্যায়ের মানুষও বর্তমানে বিদ্যুতের তীব্র ভোগান্তি পোহাচ্ছেন। যে স্বৈরাচারী সরকারকে দেশের জনগণ বিতাড়িত করেছে, তাদের নেওয়া ভুল সিদ্ধান্তের কারণেই আজ এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রী তার দিনব্যাপী কিশোরগঞ্জ সফর শুরু করেন। তিনি বলেন, জনগণ বিএনপিকে নির্বাচিত করেছে এবং এই দল সবসময় দেশের মানুষের স্বার্থে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আগামী ২৭ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সেই অধিবেশনে আগামী ১০ বছরের মধ্যে দেশের বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের রূপরেখা তুলে ধরা হবে।

উল্লেখ্য, সকাল ১১টা ২৪ মিনিটে সড়কপথে পাকুন্দিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। ঢাকার বাইরে দ্বিতীয়বারের মতো জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলায় আয়োজন করা হয়েছে। পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর প্রধানমন্ত্রীর কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শনের কথা রয়েছে। এছাড়া বেলা একটায় তিনি জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং জাতীয় মৎস্য পদক ২০১৬ প্রদান করবেন।

সেই জাতীয় সংসদের অধিবেশন আপনাদের দল, আপনাদের সরকার, দেশের মানুষের সামনে জাতীয় সংসদের মধ্যে উপস্থাপন করবে-কীভাবে আমরা ইনশাআল্লাহ আগামী ১০ বছর এই দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান করবো।’ এর আগে ঢাকা থেকে সড়কপথে রওনা দিয়ে সকাল ১

এই বিদ্যুতের সমস্যা যে স্বৈরাচারকে এ দেশের মানুষ বিতাড়িত করেছে, তাদের অপরিকল্পিত পরিকল্পনার জন্য, অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা।’

শেয়ার করুন