ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই: ভারতীয় হাইকমিশনার

প্রকাশ:

বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনই কোনো তাড়াহুড়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। ত্রিবেদী স্পষ্ট করেন যে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য ভারতের পক্ষ থেকে আমন্ত্রণ উন্মুক্ত রয়েছে। তবে সফরের তারিখ বা সময় নিয়ে কোনো চাপ নেই, বরং দুই দেশের প্রধানমন্ত্রী যখন নিজেদের জন্য সুবিধাজনক সময় বিবেচনা করবেন, তখনই এ সফর সম্পন্ন হবে। তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও আমার শুভেচ্ছা পৌঁছে দিয়েছি। তার সঙ্গে আমার ভালো সম্পর্ক গড়ে উঠেছে।

নভেম্বরে সফরের কোনো তারিখ চূড়ান্ত হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার জানান, এ বিষয়ে পূর্বের আলোচনাগুলোই বহাল রয়েছে এবং ভারতের আমন্ত্রণ এখনো অপরিবর্তিত। তিনি বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত ইতিবাচক হিসেবে বর্ণনা করে বলেন, তিনি নিজে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বাংলাদেশের সাধারণ মানুষ—সবাই ইতিবাচক অবস্থানে রয়েছেন। ত্রিবেদী বলেন, তিনি যখন সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন বা রাস্তায় হাঁটেন, সেখানেও ইতিবাচক পরিবেশই দেখতে পান। উভয় দেশেরই রাজনৈতিক বাস্তবতা রয়েছে এবং সবকিছুই একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, তিনি আগে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, এখনো আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাতের বিষয়ে ত্রিবেদী জানান, এটি সম্পূর্ণ সৌজন্যমূলক ছিল। তিনি হুমায়ুন কবিরকে একজন সৎ, স্পষ্টভাষী ও খোলামেলা মানুষ হিসেবে উল্লেখ করে তার নতুন দায়িত্বের জন্য শুভকামনা জানান। হাইকমিশনার আরও বলেন, বৈঠকে কোনো নির্দিষ্ট এজেন্ডা ছিল না, বরং ভারত সরকারের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানোই ছিল এর মূল উদ্দেশ্য। এছাড়া, নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরের বিষয় নিয়েও তাদের মধ্যে ইতিবাচক আলাপ হয়েছে। পরিশেষে তিনি নিশ্চিত করেন যে, দুই দেশের প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময়ের ওপরই সফরের বিষয়টি নির্ভর করছে এবং তিনি নিশ্চিত যে সময় হলে এ সফর অবশ্যই ঘটবে।

শেয়ার করুন