কাতারের সাধারণ ও গাড়িপ্রেমী নাগরিকদের জন্য বিশেষ নিবন্ধন নম্বর প্লেট (স্পেশাল কার নম্বর প্লেট) সংগ্রহের সুযোগ তৈরি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জেনারেল ডাইরেক্টরেট অব ট্রাফিকের সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী, আগামী ১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ‘সৌম’ (Sooum) অ্যাপের মাধ্যমে এই নিলাম প্রক্রিয়া শুরু হবে। আগ্রহী ব্যক্তিরা অ্যাপের নির্দিষ্ট সেকশনে গিয়ে তাদের পছন্দের নম্বরের জন্য আবেদন করতে পারবেন। এই পুরো নিলাম প্রক্রিয়ার ধাপগুলো নিচে তুলে ধরা হলো।
নিলাম প্রক্রিয়ার ধাপসমূহ
- আগ্রহ প্রকাশ (Expression of Interest): পছন্দের নম্বরের জন্য অ্যাপে আগ্রহ প্রকাশ করতে হবে। আবেদনকারীকে প্রথম আগ্রহ প্রকাশের পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় সিকিউরিটি ডিপোজিট বা জামানত জমা দিতে হবে।
- অভ্যন্তরীণ নিলাম (Internal Auction): প্রাথমিক আগ্রহ
নিলামের শর্তাবলি
নিলাম প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে ট্রাফিক বিভাগ বিশেষ কিছু নিয়ম নির্ধারণ করেছে। যদি কোনো নির্দিষ্ট নম্বরের জন্য কেবল একজন মাত্র ব্যক্তি আগ্রহ প্রকাশ করেন, তবে কোনো প্রকার প্রতিযোগিতা ছাড়াই নির্ধারিত মূল্যেই তিনি সেই নম্বরটি বরাদ্দ পাবেন। আর যদি একই নম্বরের জন্য একাধিক ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন, তবে অভ্যন্তরীণ অনলাইন নিলামের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা নম্বরটি নিজের করে নিতে পারবেন। ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে, সম্পূর্ণ প্রক্রিয়াটি অ্যাপের মাধ্যমেই সম্পন্ন হবে এবং ইচ্ছুক সকলকে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করতে হবে।
গুরুত্বপূর্ণ তথ্য
- অভ্যন্তরীণ নিলাম (Internal Auction): আগ্রহ প্রকাশের নির্ধারিত সময় শেষ হওয়ার পর, যেসব নম্বর নিয়ে একাধিক ব্যক্তি আগ্রহ দেখাবেন, তাদের মধ্যে ২৪ ঘণ্টার একটি অভ্যন্তরীণ নিলাম অনুষ্ঠিত হবে।
সূত্র: গালফ বাংলা








