শাহজালাল বিমানবন্দরে বিমানকর্মীদের জুতায় ৯ কেজি সোনা উদ্ধার

প্রকাশ:

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ সোনার বারসহ দুই বিমানকর্মীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গোপন তথ্যের ভিত্তিতে রোববার কাস্টমস গোয়েন্দারা এমিরেটস এয়ারলাইনসের ইকে-০৫৮২ ফ্লাইটে অভিযান চালান। দুবাই থেকে আসা বিমানটির রানওয়েতে অবস্থানকালে সংশ্লিষ্ট দুই বিমানকর্মীর জুতার ভেতর থেকে বিশেষ কৌশলে লুকানো ৮০টি সোনার বার উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া প্রতিটি বারের ওজন প্রায় ১১৭ গ্রাম করে, যার মোট ওজন ৯ দশমিক ৩৪ কেজি। আন্তর্জাতিক বাজারে এ সোনার আনুমানিক মূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা বলে জানিয়েছে সংস্থাটি। এই চোরাচালানের সঙ্গে কারা জড়িত, সোনা কোথা থেকে এসেছে এবং কোথায় পৌঁছানোর কথা ছিল, সে বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে। এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

শেয়ার করুন