সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব করল বিএফআইইউ

প্রকাশ:

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য তলব করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বুধবার (৩০ সেপ্টেম্বর) সংস্থাটির পক্ষ থেকে দেশের বিভিন্ন ব্যাংক বরাবর এ সংক্রান্ত জরুরি নির্দেশনা পাঠানো হয়। দুর্বৃত্তরা তার কার্যালয়ে ঢুকে বিভিন্ন আসবাব ও জিনিসপত্র ভাঙচুর করে। সরকারের মহাপরিকল্পনা, মনোরেল পথে বাংলাদেশ। বাংলাদেশসহ ২০ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের।

বিএফআইইউর পাঠানো ই-মেইল বার্তায় সালমান মুক্তাদিরের নামে থাকা ব্যাংক হিসাবগুলোর তথ্য, হিসাব খোলার ফরম (এওএফ), গ্রাহকের পরিচিতি-সংক্রান্ত তথ্য (কেওয়াইসি) এবং লেনদেনের পূর্ণাঙ্গ বিবরণী (স্টেটমেন্ট) চেয়ে পাঠানো হয়েছে। একই সঙ্গে তার সব হিসাবের কেওয়াইসি ও স্টেটমেন্টের সফটকপি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ব্যাংকগুলোকে বিএফআইইউর দেওয়া এক্সেল ফাইলে হিসাব সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের পাশাপাশি প্রতিটি চিহ্নিত হিসাবের সুদ আয় ও উৎসে কর বা টিডিএস-এর তথ্যও বিস্তারিতভাবে পূরণ করে পাঠাতে বলা হয়েছে। এই প্রক্রিয়াটি মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারার আলোকে পরিচালিত হচ্ছে বলে জানা গেছে। পাশাপাশি, সংগৃহীত তথ্যের গোপনীয়তা নিশ্চিত করতে বিএফআইইউর পক্ষ থেকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে এগিয়ে রেবেকা গ্রিনস্প্যান।

এর আগে সালমান মুক্তাদিরের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। ওই ঘটনার পর তিনি প্রথম দিকে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ তুললেও পরবর্তীতে নিজের বক্তব্য পরিবর্তন করে জানান যে, তার কাছে কোনো চাঁদা দাবি করা হয়নি। এই অসংলগ্ন বক্তব্য নিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাপক সমালোচনা হয়। রাড্ডা এমসিএইচ ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা। প্রথম নারী প্রধানমন্ত্রী পেলো মরক্কো।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ-উর রহমান এক প্রতিক্রিয়ায় বলেন, সালমান মুক্তাদিরের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া জনপ্রিয় ব্যক্তিদের ভবিষ্যতে বক্তব্য ও কর্মকাণ্ডের ক্ষেত্রে আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন। রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল। পেজেশকিয়ানের বার্তার সঙ্গে বাহুবলীর দৃশ্য, চমকে দিলো ইরান।

সূত্র মারফত জানা যায়, বিএফআইইউর এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য তলব করার বিষয়টি নিশ্চিত করেছেন। কোনো ধরনের অনৈতিক বা মানি লন্ডারিংয়ের সঙ্গে সংশ্লিষ্টতা আছে কি না, তা যাচাইয়ের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন