রাজধানীর কামরাঙ্গীরচরের ভান্ডারির মোড় এলাকার বাসিন্দা ২৫ বছর বয়সী আঁখি আক্তার গত তিন বছর ধরে স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলার পাঁচদোনায়। বর্তমানে ক্যানসারটি লিভারসহ শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গে ছড়িয়ে পড়েছে। দুই শিশুসন্তানের জননী আঁখিকে সুস্থ করে তুলতে চিকিৎসকরা দ্রুত উন্নত চিকিৎসা বা অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন।
আঁখির স্বামী জসিম উদ্দিন রতন একটি মুঠোফোন বিক্রির দোকানে কাজ করেন। দীর্ঘদিনের চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে পরিবারটি এখন প্রায় নিঃস্ব। প্রয়োজনীয় অর্থের অভাবে আঁখির জীবন বাঁচাতে তাঁর পরিবার সমাজের হৃদয়বান মানুষের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে।
সহায়তা পাঠানোর মাধ্যম: হিসাবের নাম: জসিম উদ্দিন রতন, হিসাব নম্বর: ১০৬১৭১৬২৮০০০১, ব্র্যাক ব্যাংক, জিনজিরা শাখা (রাউটিং নম্বর: ০৬০২৭৭০৯৯, সুইফট কোড: BRAKBDDH)। এ ছাড়া বিকাশ বা নগদে সহায়তা পাঠানো যাবে ০১৯৮০২৩৩৪৮৮ নম্বরে।
সূত্র: প্রথম আলো








