ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। এডেন নিরাপত্তা বিভাগ জানিয়েছে, এই হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, হুথিদের নিয়ন্ত্রণে থাকা আশেপাশের কোনো এলাকা থেকে এই ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছে।
আল জাজিরার তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্র দুটির একটি বদর সেন্টারে সৌদি নেতৃত্বাধীন জোটের একটি ইউনিটের ওপর আঘাত হেনেছে। তবে এ বিষয়ে বিস্তারিত নিশ্চিত তথ্য এখনো আসেনি। অন্যদিকে, স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি বিমানবন্দরের রানওয়ের সন্নিকটে আঘাত করেছে। হামলার সময় বিকট বিস্ফোরণের শব্দ এডেন শহরের উপকণ্ঠ পর্যন্ত শোনা যায় এবং আঘাতের পরপরই ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ছোড়ার শব্দ পাওয়া গেছে।
সূত্র: দৈনিক আমার দেশ








