ইরানের সঙ্গে দ্রুত কোনো চুক্তিতে না পৌঁছালে দেশটিকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তেহরানের সামনে এখন দুটি পথ খোলা—চুক্তি করা অথবা ধ্বংস হয়ে যাওয়া। তিনি স্পষ্ট করে বলেন, হয়তো তাদের উড়িয়ে দিতে হবে এবং সেই সিদ্ধান্তের সময় দ্রুত ঘনিয়ে আসছে।
এ বিষয়ে ট্রাম্প বলেন, আমাদের হয় তাদের উড়িয়ে দিতে হবে অথবা একটি চুক্তিতে আসতে হবে। এছাড়া হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে বলেও নিজের বক্তব্যে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। অঞ্চলটিতে যেকোনো পরিস্থিতির মোকাবিলায় ওয়াশিংটন প্রস্তুত রয়েছে বলেই তার মন্তব্য থেকে ইঙ্গিত পাওয়া যায়।
সূত্র: মানবজমিন








