ইরান থেকে বিশেষজ্ঞ প্রত্যাহারের খবর নাকচ করল রাশিয়া

প্রকাশ:

ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত কূটনীতিক ও বিশেষজ্ঞদের সরিয়ে নেয়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছে তেহরানে অবস্থিত রুশ দূতাবাস। এক বিবৃতিতে জানানো হয়েছে, রুশ কর্মীদের ইরান ছাড়ার কোনো পরিকল্পনা নেই এবং সেখানে কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে। এই ধরনের খবরকে দূতাবাস সম্পূর্ণ ভিত্তিহীন বা ‘ভুয়া’ বলে আখ্যা দিয়েছে।

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তজেনার প্রেক্ষাপটে এমন খবর ছড়ায়। মূলত যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সম্ভাব্য হামলার আশঙ্কায় বুশেহরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ইরানের একমাত্র সচল এই পারমাণবিক স্থাপনাটি অতীতেও বিভিন্ন সময় হামলার লক্ষ্যবস্তু হয়েছে। গত জুলাই মাসে স্যাটেলাইট চিত্রে এই স্থাপনার ভেতরে ক্ষয়ক্ষতির চিহ্ন পাওয়া গিয়েছিল।

শেয়ার করুন