গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

প্রকাশ:

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি ৯৪ লাখ টাকা আয়কর পরিশোধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মুহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই রায় প্রদান করেন। রায়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) করা কর দাবির বৈধতা বহাল রাখা হয়েছে।

এর আগে এনবিআরের এই কর দাবির বিরুদ্ধে গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে হাইকোর্টে একাধিক রিট আবেদন করা হয়েছিল। তবে আদালতের এই আদেশের ফলে প্রতিষ্ঠানটিকে এখন নির্ধারিত ৬৬৬ কোটি টাকা বকেয়া কর এনবিআরকে পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

শেয়ার করুন