আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করলেন হাইকোর্ট

প্রকাশ:

আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার সরকারি প্রজ্ঞাপনের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে করা একটি রিট আবেদন খারিজ করে দিয়েছেন উচ্চ আদালত। রোববার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন। আদালত আবেদনটি ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করে দিয়েছেন।

এর আগে মুন্সীগঞ্জের শ্রীনগরের বাসিন্দা মো. আল আমিন সংক্ষুব্ধ হয়ে এই রিট আবেদনটি করেছিলেন। আবেদনে ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা ওই প্রজ্ঞাপনটিকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করার আর্জি জানানো হয়। পাশাপাশি, ওই রিট আবেদনের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রজ্ঞাপনটির কার্যকারিতা স্থগিত রাখার নির্দেশনা চেয়ে আবেদন করা হয়েছিল।

উল্লেখ্য যে, ২০২৫ সালের ১২ মে জারি করা ওই সরকারি প্রজ্ঞাপনে স্পষ্ট উল্লেখ ছিল যে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগসহ দলটির সব শাখা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিচারকার্য শেষ না হওয়া পর্যন্ত তাদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে। এর মধ্যে দলটির মিছিল, সভা-সমাবেশ, সম্মেলন, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা এবং যেকোনো ধরনের প্রকাশনা অন্তর্ভুক্ত রয়েছে। চাকরির আরও তথ্য: রিট আবেদনে ২০২৫ সালের ১২ মে জারি করা প্রজ্ঞাপনটি কেন আইনগত কর্তৃত্ব-বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারির আর্জি জানানো হয়।

শেয়ার করুন