বিদ্যুৎ বিভ্রাটের কারণে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে নিজ কার্যালয়ে টিভি মিডিয়ার ক্যামেরার লাইট জ্বালিয়ে ব্রিফিং করতে হয়। এছাড়া আইনজীবীদের অন্ধকার চেম্বারে বসে থাকতে দেখা গেছে।
এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারকাজও বিদ্যুৎ বিভ্রাটের শিকার হয়েছে। টানা আধা ঘণ্টা অপেক্ষার পরও বিদ্যুৎ না আসায় দিনের বাকি সময়ের জন্য ট্রাইব্যুনালের কার্যক্রম বন্ধ রাখা হয়। প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম জানান, বিদ্যুৎ না থাকার কারণেই ট্রাইব্যুনাল আর না বসার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদিকে, বিদ্যুৎ চলে যাওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারকাজ ব্যাহত হয়েছে।
সূত্র: মানবজমিন








