টাঙ্গাইলে লাইনচ্যুত নীলসাগর এক্সপ্রেস, উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ

প্রকাশ:

টাঙ্গাইলের মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মির্জাপুরের মহেড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সকাল ৬টা ৪৫ মিনিটে চিলাহাটীর উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনটি মহেড়া স্টেশন এলাকা অতিক্রম করার সময় এই বিপত্তি ঘটে। দুর্ঘটনায় বড় ধরনের হতাহতের খবর পাওয়া না গেলেও রেলের একজন স্টাফ আহত হয়েছেন। জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬টা ৪৫মিনিটে চিলাহাটীর উদ্দেশে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯ টার দিকে মির্জাপুরের মহেড়া স্টেশন অতিক্রম করার কিছুক্ষণ পর একটি বগি লাইনচ্যুত হয়।

মহেড়া রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার রকিবুল হাসান জানিয়েছেন, বগি উদ্ধারে ইতিমধ্যে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। বর্তমানে বগি সরানোর কাজ চলছে। তবে রেল যোগাযোগ স্বাভাবিক হতে সন্ধ্যা পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন তিনি। লাইনচ্যুত হওয়ার ঘটনায় উত্তরাঞ্চলের সাথে ঢাকার রেল যোগাযোগ স্থবির হয়ে পড়ায় বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে ট্রেন, যার ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন শত শত যাত্রী।

শেয়ার করুন