দাম্মাম বিমানবন্দরে হামলা: ১ জনের মৃত্যু, আহত ৮

প্রকাশ:

সৌদি আরবের দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় অন্তত একজন নিহত ও আটজন আহত হয়েছেন। বুধবার দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে স্থানান্তর করে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এর আগে একইদিন দিনের শুরুর দিকে জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছিল যে, সৌদি আরামকোর শায়বাহ তেলক্ষেত্রের একটি স্থাপনায় আঘাত হানার সময় সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ড্রোন ধ্বংস করে। শায়বাহর ওই ঘটনায় আরও দুইজন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। সৌদির জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) বুধবার এক বিবৃতিতে জানায়, সামান্য থেকে গুরুতর আহত হওয়া সকল ব্যক্তিকে চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেয়া হয়েছে।

ইয়েমেন সরকারের সঙ্গে হুতি বাহিনীর দীর্ঘদিনের সংঘাতের জেরে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হামলার প্রবণতা বেড়েছে। দাম্মামের ঘটনার ঠিক আগেই রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। গত ১১ অক্টোবর সেই বিমানবন্দরে হামলায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছিলেন। এর আগের দিন ১০ অক্টোবর একই স্থানে ভয়াবহ আরেকটি হামলায় ১২ জনের প্রাণহানি ঘটে এবং তিন শতাধিক মানুষ আহত হন। ধারাবাহিক এই হামলা ও নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় মার্কিন পররাষ্ট্র দপ্তর সৌদি আরবে অবস্থানরত তাদের কূটনীতিক ও পরিবারের সদস্যদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। রয়টার্সকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, সৌদি আরবসহ এই অঞ্চলের অন্যান্য মিশনে থাকা কর্মীদের পরিবারকে সরিয়ে নেয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে হুতিদের পরবর্তী সম্ভাব্য হামলার বিষয়ে বিশেষ নিরাপত্তা সতর্কতাও জারি করা হয়েছে।

শেয়ার করুন