গাজা উপত্যকায় সামরিক অভিযানে অংশ নেওয়ার পর দেশে ফেরা দুই ইসরাইলি সেনা মাত্র এক ঘণ্টার ব্যবধানে মৃত্যুবরণ করেছেন। তাদের একজন তেলআবিবের উত্তরের শহর নেতানিয়ায় এবং অন্যজন অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলে মারা গেছেন। হিব্রু ভাষার সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গাজায় যুদ্ধের অভিজ্ঞতার পর ওই সেনারা তীব্র মানসিক টানাপোড়েনের শিকার ছিলেন। হিব্রু ভাষার বিভিন্ন গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ২১ জন ইসরাইলি সেনার মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে। অথচ গাজায় যুদ্ধ শুরুর আগের একই সময়ের ব্যবধানে এ সংখ্যা ছিল ১২ জন। মূলত যুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতার প্রভাবে বাহিনীর সদস্যদের মধ্যে এই ধরনের মানসিক সংকটের হার উদ্বেগজনকভাবে বেড়েছে।
সূত্র: দৈনিক আমার দেশ








