দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার দাঁড়িয়েছে ৪৫ দশমিক ৯৮ শতাংশ।
গত কয়েক বছরের তুলনায় এটি সর্বনিম্ন পাসের হার।
এতে বোর্ডের ৪৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেননি, আর শতভাগ পাস করেছে মাত্র ছয়টি প্রতিষ্ঠান। জিপিএ-৫ পেয়েছেন মোট ২ হাজার ৯৫৩ জন শিক্ষার্থী। শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় ফলাফল বিস্তারিত তুলে ধরেন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন।
অংশগ্রহণ ও জিপিএ-৫ তথ্য
পরীক্ষা নিয়ন্ত্রক জানান, বোর্ডের আওতাধীন আটটি জেলার ৬৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১ লাখ ১১ হাজার ৭৮৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন ৫১ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী। ফলাফলে পাশের হার ও জিপিএ-৫ উভয় ক্ষেত্রেই ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছেন। এবার ছেলেদের পাসের হার ৪১ দশমিক ৩১ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৫০ দশমিক ২৬ শতাংশ। জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে ১ হাজার ৩৮৩ জন ছাত্র এবং ১ হাজার ৫৭০ জন ছাত্রী। তাদের মধ্যে পাশ করেছেন ৫১ হাজার ৩৯৮ জন। জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যায় ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছেন।
বিভাগভিত্তিক ফলাফল চিত্র
- বিজ্ঞান বিভাগে পাসের হার সর্বোচ্চ ৬৬ দশমিক ৭৭ শতাংশ।
- মানবিক বিভাগে উত্তীর্ণ হয়েছেন ৩৯ দশমিক ৯৩ শতাংশ শিক্ষার্থী।
- ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার সর্বনিম্ন ৩৫ দশমিক ৭৩ শতাংশ।
সূত্র: যুগান্তর








