দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

প্রকাশ:

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগেই মারা গেছেন ৩ জন। এ নিয়ে চলতি বছর হামের উপসর্গে ১ হাজার ১২৩ জন এবং নিশ্চিত হামে ১০৪ জনসহ মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২২৭ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৫৬ জন রোগী এসেছেন। বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৬২৬ জন, রাজশাহীতে ৩০, সিলেটে ১৩৩, চট্টগ্রামে ২২৫ জন, বরিশালে ১৩৫, ময়মনসিংহে ১০৭, খুলনায় ৬০ এবং রংপুরে ৩৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিভাগভিত্তিক ভর্তির পরিসংখ্যান

  • ঢাকা বিভাগ: ৬২৬ জন
  • চট্টগ্রাম বিভাগ: ২২৫ জন
  • বরিশাল বিভাগ: ১৩৫ জন
  • সিলেট বিভাগ: ১৩৩ জন
  • ময়মনসিংহ বিভাগ: ১০৭ জন
  • খুলনা বিভাগ: ৬০ জন
  • রংপুর বিভাগ: ৩৯ জন
  • রাজশাহী বিভাগ: ৩০ জন
শেয়ার করুন