দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করল এক্সক্লুসিভ কফি হাউস ড্রিপ ল্যাব

প্রকাশ:

রাজধানীর মতিঝিলের ডব্লিউডব্লিউ টাওয়ারে সম্প্রতি এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছে এক্সক্লুসিভ কফি হাউস ড্রিপ ল্যাব। আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি। এ ছাড়া এবি ব্যাংকের চেয়ারম্যান মো. ফজলুর রহমানসহ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ডব্লিউঅ্যান্ডডব্লিউ গ্রেইনস করপোরেশন, প্রগতি ইনস্যুরেন্স পিএলসি এবং প্রগতি লাইফ ইনস্যুরেন্স পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

শেয়ার করুন