বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি আরও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি আরও শক্তিশালী হয়ে সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। রোববারের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টির নামকরণ করা হবে ‘অর্ণব’। তবে বঙ্গোপসাগর ও আরব সাগরে সক্রিয় অন্য কোনো লঘুচাপ যদি আগে ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তবে সেটির নামও ‘অর্ণব’ হতে পারে। জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থার আঞ্চলিক প্যানেলের সদস্য দেশগুলো হলো– বাংলাদেশ, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন। একই সময়ে একাধিক ঘূর্ণিঝড় সক্রিয় থাকলে নামের মাধ্যমে সেগুলো আলাদা করে শনাক্ত করা যায়। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বিপাকে পড়তে পারে যেসব এলাকার মানুষ। বঙ্গোপসাগরে তেল-গ্যাস উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আমন্ত্রণ।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, এই সম্ভাব্য ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলের দিকে আসার আশঙ্কা খুবই কম। এটি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে। তবে ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলাদেশ থেকে সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
রোববার দুপুর ১২টার তথ্য অনুযায়ী, গভীর নিম্নচাপটি চট্টগ্রাম থেকে ৮১০ কিলোমিটার, কক্সবাজার থেকে ৭৩০ কিলোমিটার, মোংলা থেকে ৮৪০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর এলাকাটি বর্তমানে উত্তাল রয়েছে।
ঘূর্ণিঝড়টি দক্ষিণপশ্চিম দিকে অগ্রসর হয়ে সোমবার পূর্বমধ্য ও দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এরপর এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে দিক পরিবর্তন করে বুধবার নাগাদ ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে ২৭ অক্টোবর থেকে খুলনা, বরিশাল ও চট্টগ্রামের উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত বাড়তে পারে। এছাড়া ২৯ অক্টোবর থেকে খুলনা, রাজশাহী ও রংপুর অঞ্চলেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রভাবিত এলাকায় সতর্কতার অংশ হিসেবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
বঙ্গোপসাগর ও আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নামকরণের জন্য ১৩টি দেশের একটি প্যানেল রয়েছে। তালিকার পরবর্তী নাম ‘অর্ণব’, যার অর্থ সাগর। এটি বাংলাদেশের প্রস্তাবিত নাম। এর পরের নাম ‘মুরাসু’, যা ভারতের দেওয়া। ঘূর্ণিঝড়ের নামকরণের এই প্রক্রিয়াটি মূলত পূর্বাভাস ও সতর্কবার্তা জনগণের কাছে সহজ করার জন্য ব্যবহৃত হয়। এসব দেশের প্রস্তাবিত নামের তালিকা থেকে পর্যায়ক্রমে ঘূর্ণিঝড়ের নাম নির্ধারণ করা হয়। তামিল ভাষায় মুরাসু বলতে ঐতিহ্যবাহী ঢোল বা ডঙ্কাকে বোঝায়।
এদিকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রোববার চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রোববার (২৫ অক্টোবর) অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। মাদরাসায় শারীরিক শাস্তি বা অনুপযুক্ত স্পর্শ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: আজহারী। বহিরাগতদের অবিলম্বে ঠাকুরগাঁও ছাড়ার নির্দেশ ইসির। হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৫৬।
সোমবার চট্টগ্রাম বিভাগের কিছু অংশসহ খুলনা ও বরিশালের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। স্ত্রীর প্রতি ভালোবাসায় ১৫ বছর ধরে কবরস্থান পরিষ্কার করেন মওলা বক্স। ওমানে ১৫ দিন ধরে নিখোঁজ বাংলাদেশি যুবক। থানায় রুমিন ফারহানার সঙ্গে বাদানুবাদ, সেই ওসির জিডি।
মঙ্গলবার এই বৃষ্টির প্রবণতা খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অনেক বাড়বে এবং রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় ছড়িয়ে পড়তে পারে। বুধবার বৃষ্টিপাতের মাত্রা আরও বেড়ে রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় ছড়িয়ে পড়বে। বৃহস্পতিবার রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় এবং দেশের অন্যান্য অঞ্চলে ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
সূত্র: Probash Khabor








