ভারতের নাগাল্যান্ডে বিষাক্ত মদ্যপানে দুই দিনে ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মোকোকচুং জেলায় আটজন এবং তুয়েনসাং জেলায় ১১ জনের প্রাণহানি ঘটেছে। এই ঘটনায় আরও বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে এবং এখন পর্যন্ত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, মোকোকচুং জেলায় আটজনের মৃত্যু হয়েছে। অন্য দিকে, ১১ জনের মারা গেছে তুয়েনসাং জেলায়।
রাজ্যে ১৯৮৯ সালে মদ নিষিদ্ধ করা হয় এবং ১৯৯০ সালের এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে এই নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। এরপরও কীভাবে রাজ্যে মদের চোরাচালান চলছে, তা নিয়ে উদ্বেগ বেড়েছে। পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে। তার পরেও কী ভাবে রাজ্যে মদের চোরাচালান হচ্ছে তা খতিয়ে দেখছে পুলিশ।
তদন্তের অংশ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজ্যে অভিযান চালিয়ে প্রায় তিন হাজার মদের বোতল জব্দ করেছে। মদ্যপানের ফলে সৃষ্ট এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে স্থানীয় প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে।
সূত্র: দৈনিক আমার দেশ








