না ফেরার দেশে বলিউড অভিনেতা নানা পাটেকর

প্রকাশ:

বলিউড ও মারাঠি চলচ্চিত্রের শক্তিশালী অভিনেতা নানা পাটেকর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বৃহস্পতিবার ভোরে নিজ বাড়িতে হঠাত বুকে ব্যথা অনুভব করলে দ্রুত তাকে গোয়ার মণিপাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রের মুরুদ-জঞ্জিরায় জন্মগ্রহণ করেন এই গুণী শিল্পী, যার আসল নাম ছিল বিশ্বনাথ পাটেকর। ১৯৭৮ সালে ‘গমন’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করে দীর্ঘ ক্যারিয়ারে তিনি দর্শকদের অসংখ্য স্মরণীয় চরিত্র উপহার দিয়েছেন। কেবল অভিনয় নয়, চলচ্চিত্র পরিচালনা ও লেখক হিসেবেও তিনি নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। ১৯৭৮ সালে ‘গমন’ সিনেমা দিয়ে নানার অভিনয়জীবনের সূচনা হয়। অভিনয়ের পাশাপাশি পরিচালক ও লেখক হিসেবেও কাজ করেছেন।

অভিনয় জীবনে নানা পাটেকর জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার অ্যাজ জিতেছে বারবার। ‘ক্রান্তিবীর’ সিনেমায় প্রতাপনারায়ণ তিলকের চরিত্রে তার শক্তিশালী অভিনয় এবং ‘অগ্নিসাক্ষী’ সিনেমায় ভারসাম্যহীন এক স্বামীর চরিত্রে তার অনবদ্য রূপায়ন আজও প্রশংসিত। তার মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন