সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরে আসার ঘোষণার বিষয়ে সরকার কোনো ধরনের চাপে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি। বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
শেখ হাসিনার দেশে ফেরার তারিখ নিয়ে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন আলোচনার প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আসিব-আসিব’ বলে কতদিন পার হবে, তার কোনো ঠিক নেই। কখনো নভেম্বর, কখনো ডিসেম্বর আবার কখনো ১৬ তারিখের কথা বলা হচ্ছে। এসব ঘোষণায় সরকারের মনোযোগ নেই। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সব সময় সতর্ক রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা এবং এ উপলক্ষে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন আসিব-আসিব বলিয়া কতদিন পার হবে, কোন দিন, একবার বলে নভেম্বর, একবার বলে ডিসেম্বর, আরেকবার বলে ১৬ তার।
তিনি আরও জানান, বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন নিয়মিত কার্যক্রমেরই অংশ। কোথাও অস্থিরতা তৈরির শঙ্কা থাকলে গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে বিজিবিসহ অন্যান্য বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। এছাড়া, প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। এ বিষয়ে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তারা তাদের দেশের আইন অনুযায়ী বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নেবে। ভারতকে কূটনৈতিক চ্যানেলে চিঠি দেওয়া হয়েছে।
ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত থাকা আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তাদের বিষয়ে তিনি বলেন, তারা সরকারের কঠোর নজরদারিতে আছেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার প্রশ্নে সালাহউদ্দিন আহমদ বলেন, বিষয়টি বর্তমানে বিচারিক প্রক্রিয়ার ওপর নির্ভর করছে। সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারা সংশোধন করায় দলের মানবতাবিরোধী কর্মকাণ্ডের বিচারের সুযোগ তৈরি হয়েছে। তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল এবং বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হলে আদালত চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। বর্তমানে দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এবং নির্বাচন কমিশনও তাদের নিবন্ধন স্থগিত করেছে বলে তিনি জানান।
সূত্র: যুগান্তর








