না ফেরার দেশে বিসিবির সাবেক পরিচালক কাজী মহিউদ্দিন বুলবুল

প্রকাশ:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক কাজী মহিউদ্দিন বুলবুল আর নেই। ৭৪ বছর বয়সী এই প্রবীণ ক্রীড়া সংগঠক গতকাল ঢাকায় শেষনিশ্বাস ত্যাগ করেন। তিনি ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত বিসিবির নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিসিবি। এক শোকবার্তায় প্রয়াতের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। আজ বাদ আসর কুমিল্লায় তাকে দাফন করার কথা রয়েছে।

শেয়ার করুন