নীলফামারীর কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ শহিদ নাঈম বাবুর কবরে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেছে উপজেলা প্রশাসন ও পরিষদ। বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের নেতৃত্বে রণচন্ডী ইউনিয়নের সোনাকুড়ি গ্রামে শহিদ নাঈমের নিজ বাড়িতে এই কর্মসূচি পালন করা হয়।
সকাল ১০টায় কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। শহিদ নাঈমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার আত্মার মাগফিরাত কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব, উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, এনসিপির আহ্বায়ক জাহেদুল ইসলাম লাবু এবং জুলাই যোদ্ধা রফিক শাহসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী ও জুলাই যোদ্ধারা।
নীলফামারীর কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান ২৪ এর শহিদ নাঈম বাবুর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন।
সূত্র: Daily Amar Desh








