ইসরাইলের পার্লামেন্ট নেসেটের নির্বাচনে কোনো দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হওয়ায় সরকার গঠন নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর মধ্যেই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোটের জন্য বড় বিপর্যয় নেমে এসেছে। তার জোট থেকে বেরিয়ে গিয়ে বিরোধী শিবিরের দিকে ঝুঁকেছে রক্ষণশীল হেরাডি ইহুদিদের দল ইউনাইটেড তোরাহ জুডাইজম (ইউটিজে)। নেসেটের মোট ১২০টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য ন্যূনতম ৬১টি আসন প্রয়োজন। কিন্তু এবারের নির্বাচনে নেতানিয়াহুর লিকুদ পার্টির নেতৃত্বাধীন শাসকজোট পেয়েছে ৫৩টি আসন। এর মধ্যে লিকুদ এককভাবে ২৭টি এবং ইউটিজে ৭টি আসন জিতেছে। এখন ইউটিজে দূরে সরে যাওয়ায় নেতানিয়াহুর পুনরায় প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা কার্যত নস্যাৎ হয়ে পড়েছে। তবে ভোটগণনা শেষ হতেই বড় ধাক্কা খেলেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেসেটের মোট আসনসংখ্যা ১২০। সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১ আসন। ইসরাইলের পার্লামেন্ট নেসেটে ক্ষমতাসীন জোট সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারবেন কি না, তা নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে জল্পনা।
নির্বাচনে বিরোধী নেতা গাদি আইজ়েনকোটের নেতৃত্বাধীন জোট ৪৮টি এবং আরব মুসলিমদের দু’টি সংগঠন ১৯টি আসন লাভ করেছে। নেতানিয়াহু শিবিরের বাকি আসনগুলোর মধ্যে ইতামার বেন গভিরের দল ওৎমা ইহুদিত ৭টি, আরিয়ে দেরদিহর দল ‘শাস’ ৬টি এবং বেজ়ালেল স্মোত্রিচের ‘রিলিজিয়াস জায়োনিস্ট পার্টি’ (আরজেডপি) ৬টি আসন পেয়েছে। অন্যদিকে, গাদি আইজ়েনকোটের জোটের শরিক দলগুলোর মধ্যে ইয়াশার ২১টি, বি’ইয়াসাদ ১২টি, ‘দ্য ডেমোক্র্যাটস’ ৮টি এবং ইয়াসরাইল বেইতেনু ৭টি আসনে জয়ী হয়েছে। এছাড়া আরব দলগুলোর জোট জয়েন্ট লিস্ট ১২টি এবং মনসুর আব্বাসের রা’আম ৮টি আসন নিশ্চিত করেছে। ফলে এখন সরকার গঠনের অঙ্কটি নেতানিয়াহুর নাগালের বাইরে চলে গেছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। অ্যাসকেনেজ়ি (ইউরোপ থেকে আগত) ইহুদি সম্প্রদায়ের নেতা নেতানিয়াহুর সহযোগী অন্য দলগুলোর মধ্যে জাতীয় নিরাপত্তামন্ত্রী তথা মিজরাহি (পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকাবাসী) ইহুদি জনগোষ্ঠীর নেতা ইতামার বেন গভিরের দল ওৎমা ইহুদিত ৭টি।
সূত্র: দৈনিক আমার দেশ








