নেপালে বন্যা: মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি সংরক্ষণে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো

প্রকাশ:

হিমালয় থেকে নেমে আসা ভোটেকোশি নদীর আকস্মিক বন্যায় বিপর্যস্ত নেপাল। বানের তোড়ে ভেসে আসা অসংখ্য মানুষের মৃতদেহ বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হচ্ছে। তবে উদ্ধার হওয়া এসব মৃতদেহ সংরক্ষণ ও শনাক্ত করা এখন স্থানীয় কর্তৃপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বুধবারের বন্যায় রাসুয়া ও নুয়াকোট এলাকা থেকে ভেসে আসা মৃতদেহগুলো নুয়াকোট ছাড়াও ভাটির দিকের চিতওয়ান, তানাহুন ও নাওয়ালপরাসি এলাকায় পাওয়া গেছে। নুয়াকোট, ধাদিং ও নাওয়ালপরাসির মর্গে ধারণক্ষমতা শেষ হয়ে আসায় অনেক মৃতদেহ পার্শ্ববর্তী জেলাগুলোতে স্থানান্তর করতে হচ্ছে। এছাড়া পোখারার হাসপাতালগুলোও জানিয়েছে যে, বিভিন্ন জেলা থেকে আসা মৃতদেহের চাপে তাদের মর্গগুলো পূর্ণ হয়ে গেছে। এই পরিস্থিতি সামাল দিতে চিতওয়ানের ভরতপুরে একটি অস্থায়ী মৃতদেহ সংরক্ষণ কেন্দ্র তৈরির প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ।

শেয়ার করুন