ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মন্তব্য করেছেন যে, তার দেশ বর্তমানে এক কঠিন ‘নীরব অর্থনৈতিক যুদ্ধের’ মুখোমুখি। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার (আইআরএনএ) এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই লড়াইকে তিনি ক্ষেপণাস্ত্র যুদ্ধের চেয়েও অধিক জটিল ও চ্যালেঞ্জিং বলে বর্ণনা করেছেন।
বিনিয়োগকারী ও উৎপাদকদের সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, একদল দাপট দেখানো ব্যক্তি ও অত্যাচারী শক্তি ইরানকে ধ্বংস করতে চেয়েছিল। তবে এমন প্রতিকূল পরিস্থিতিতেও দেশের ব্যবসায়ীরা দক্ষতার সঙ্গে বাজার পরিস্থিতি সামাল দিচ্ছেন। এছাড়া, শীতকালে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা ও লোডশেডিং এড়াতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
সূত্র: দৈনিক আমার দেশ








