বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডারে ইরান হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড করপস (আইআরজিসি)। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। গত সেপ্টেম্বরের শুরুতে উপসাগরীয় কোনো দেশে মার্কিন সামরিক সম্পদের ওপর সর্বশেষ হামলার পর এটি নতুন কোনো ঘটনা।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, এই হামলাটি ছিল প্রতিশোধমূলক। ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের সিরিক কাউন্টিতে একটি টেলিযোগাযোগ টাওয়ারে বিমান হামলার জবাবেই তারা এ পদক্ষেপ নিয়েছে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যে সংঘাত শুরু হয়েছিল, তা সময়ের সাথে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এর আগে বিভিন্ন সময়ে ইরান উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। তবে সর্বশেষ এই হামলার বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা বাহরাইন কোনো মন্তব্য করেনি।
সূত্র: মানবজমিন








