যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের এআই ও ভুয়া সাইটে ফাঁদে ফেলছে চীনা গোয়েন্দারা

প্রকাশ:

যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান সরকারি কর্মকর্তা, সামরিক বাহিনীর সদস্য এবং নিরাপত্তা বিশেষজ্ঞদের লক্ষ্য করে বড় ধরনের গুপ্তচরবৃত্তি চালানোর অভিযোগ উঠেছে চীনা সন্দেহভাজন গোয়েন্দাদের বিরুদ্ধে। পেশাভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনসহ বিভিন্ন চাকরির ওয়েবসাইটে আকর্ষণীয় বেতনের প্রলোভন দেখিয়ে ভুয়া পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে এসব ব্যক্তিদের কাছ থেকে স্পর্শকাতর তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া প্রতিষ্ঠান, নকল ওয়েবসাইট এবং ভুয়া পরিচয় তৈরির মাধ্যমে এই বিস্তৃত গোয়েন্দা নেটওয়ার্ক পরিচালনা করা হচ্ছে বলে সিএনএনের এক অনুসন্ধানে উঠে এসেছে। তার মতে, এই বিশাল নেটওয়ার্কের পেছনে চীনা গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতার লক্ষণ রয়েছে। তার মতে, এ ধরনের ওয়েবসাইট শনাক্ত হওয়ার পর দ্রুত ব্যবস্থা নেয়া প্রয়োজন।

অনুসন্ধানী তথ্যে জানা যায়, শুধু সরকারি কর্মকর্তা নন—সাংবাদিক, বাণিজ্য পরামর্শক এবং মার্কিন জাতীয় নিরাপত্তা বিষয়ে অভিজ্ঞতা থাকা ব্যক্তিদেরও লক্ষ্যবস্তু করা হয়েছে। বিশেষ করে ডনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে বিপুলসংখ্যক কর্মী সরকারি চাকরি ছাড়ার পর এ ধরনের কার্যক্রম আরও গতি পায়। ট্রাম্প প্রশাসনের প্রথম বছরে ব্যাপক ছাঁটাই ও পদত্যাগের ফলে লাখ লাখ কর্মী ফেডারেল সরকারের চাকরি ছাড়েন, যাদের অনেকের কাছেই আগে নিরাপত্তা ছাড়পত্র ছিল এবং গুরুত্বপূর্ণ নিরাপত্তা তথ্যে তাদের প্রবেশাধিকার ছিল। সাবেক এক জ্যেষ্ঠ মার্কিন গোয়েন্দা কর্মকর্তা মন্তব্য করেছেন, পর্যাপ্ত প্রস্তুতি বা সুরক্ষাব্যবস্থা ছাড়াই হাজার হাজার প্রাক্তন কর্মীকে ঝুঁকির মুখে ঠেলে দিয়ে এক অপ্রয়োজনীয় দুর্বলতা তৈরি করা হয়েছে, যা চীনা পক্ষ কাজে লাগাচ্ছেন। চীনা কমিউনিস্ট পার্টির মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি বা সরঞ্জাম ছাড়াই হাজার হাজার, এমনকি লাখো মানুষের জন্য সুযোগ তৈরি করে দিয়েছি।

এই তৎপরতার অভিযোগে গত জুনে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই ১৩টি ওয়েবসাইট বন্ধ করে দেয়, যেগুলো ভুয়া পরামর্শক প্রতিষ্ঠানের ছদ্মবেশে পরিচালিত হচ্ছিল। তবে অনুসন্ধানে দেখা গেছে, বন্ধ করা ডোমেইনগুলোর বাইরেও একই প্রযুক্তিতে তৈরি বহু ওয়েবসাইট এখনো সক্রিয় রয়েছে। চীন এসব অভিযোগ অস্বীকার করলেও ওয়াশিংটনভিত্তিক ‘ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিস’-এর জ্যেষ্ঠ বিশ্লেষক ম্যাক্স লেসার ১০০টিরও বেশি এমন ভুয়া ডোমেইন শনাক্ত করেছেন। তিনি জানান, এফবিআই যে কয়েকটি ওয়েবসাইট বন্ধ করেছে তা হিমশৈলের চূড়ামাত্র। এফবিআই জানিয়েছে, তারা এসব হুমকি তদন্ত করছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে, যদিও গোপনীয়তার স্বার্থে সব কার্যক্রম প্রকাশ্যে আনা সম্ভব হয় না। এগুলোর অনেকগুলোর সঙ্গে এফবিআইয়ের বন্ধ করে দেয়া ওয়েবসাইটগুলোর প্রযুক্তিগত মিল রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কাউন্টার ইন্টেলিজেন্স পরিচালক হোল্ডেন ট্রিপলেট বলেন, ‘লিংকডইন সম্ভবত এ পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে বড় গোয়েন্দা হাতিয়ার।’ মূলত চাকরির বাজারে থাকা সাবেক কর্মকর্তাদের দুর্বলতার সুযোগ নিয়ে ছদ্মবেশী এসব প্রতিষ্ঠান সহজে যোগাযোগ স্থাপন করছে।

এমন অভিজ্ঞতার শিকার হয়েছেন পেন্টাগনের সাবেক কর্মী ওয়েস ব্রায়ান্ট। ২০২৫ সালে দপ্তরের কর্মী ও বাজেট কমানোর নীতির সমালোচনা করায় তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছিল বলে তিনি জানান। পরবর্তীতে মালয়েশিয়ার একটি গবেষণা প্রতিষ্ঠানের পরিচয়ে তার সঙ্গে যোগাযোগ করা হয়, যা প্রকৃতপক্ষে চীনা গোয়েন্দাদের আড়াল হিসেবে কাজ করছিল বলে তার ধারণা। প্রতিষ্ঠানটির হয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার ‘অকাস’ নিরাপত্তা চুক্তি নিয়ে একটি প্রতিবেদন তৈরি করে দেওয়ার বিনিময়ে তিনি ১২০০ ডলার পান। কিন্তু পরবর্তীতে আরও সংবেদনশীল তথ্য চাওয়া হলে ব্রায়ান্টের সন্দেহ জাগে এবং খোঁজ নিয়ে জানতে পারেন যে সেই প্রতিষ্ঠানের বাস্তবে কোনো অস্তিত্বই নেই।

একইভাবে জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান বাজারবিষয়ক পরামর্শক আন্দ্রেস লোরেটদেমোলার সঙ্গে লিংকডইনে বিয়াঙ্কা ইয়ান নামে এক নারী যোগাযোগ করেন। রাশিয়া ও ভূরাজনীতি বিষয়ে বিশ্লেষণের বদলে লোরেটদেমোলার সঙ্গে ওয়াশিংটনের প্রভাবশালী গবেষণা প্রতিষ্ঠানগুলোর যোগাযোগ কতখানি, তা জানতেই বেশি আগ্রহ দেখান ওই নারী। সন্দেহজনক মনে হওয়ায় অনলাইন বৈঠকের রেকর্ডিং এফবিআইকে হস্তান্তর করেন লোরেটদেমোলা। এফবিআই নিশ্চিত করে, ওই বার্তাগুলো সন্দেহজনক গোয়েন্দা নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে হুবহু মিলে যায়। বিশ্লেষকরা সতর্ক করেছেন যে, এ ধরনের তথাকথিত গবেষণার আড়ালে সংগৃহীত তথ্য সামরিক সদস্যদের জীবন বিপন্ন করার পাশাপাশি দেশটির অর্থনৈতিক ও গণতান্ত্রিক নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করছে। সংস্থাটি জানিয়েছে, তার দেয়া বার্তাগুলো সন্দেহজনক নিয়োগ কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

শেয়ার করুন