লিবিয়ায় রুশ যুদ্ধজাহাজে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত একাধিক

প্রকাশ:

লিবিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলে রুশ নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গতকাল রোববার ভোরের দিকে বেনগাজির বেসামরিক সমুদ্রবন্দরে নোঙর করা ‘মারকুরি’ নামের এই করভেটটিতে হামলার ঘটনা ঘটে। স্থানীয় একটি নৌঘাঁটির কাছেই নোঙর করা ছিল জাহাজটি।

এই হামলায় জাহাজটিতে আগুন ধরে যায়। এতে বেশ কয়েকজন লিবীয় ও রুশ নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে নিহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্যাটেলাইট চিত্র সরবরাহকারী প্রতিষ্ঠান ভ্যান্টরের তথ্যানুযায়ী, জাহাজটিতে অস্ত্র, গোলাবারুদ ও ড্রোন পরিবহন করা হচ্ছিল বলে জানিয়েছে বেনগাজির বন্দর কর্তৃপক্ষ।

শেয়ার করুন