সালমান মুক্তাদিরের শ্বশুরের চারটি গুদাম সিলগালা

প্রকাশ:

রাজধানীর গুলশানে অবস্থিত ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এ যৌথ অভিযান চালিয়ে চারটি গুদাম সিলগালা করা হয়েছে। বৃহস্পতিবার রাতের এই অভিযানে অংশ নেয় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির অনুমোদিত গুদামের সংখ্যা মাত্র দুটি হলেও অভিযানে মোট চারটি গুদামে পণ্য মজুত থাকার প্রমাণ পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে গুরুতর অসংগতি পাওয়ায় অধিকতর যাচাইয়ের স্বার্থে গুদামগুলো সিলগালা করে দিয়েছে কর্তৃপক্ষ। কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলাম এই প্রতিষ্ঠানের মালিক। ‘অবৈধ গুদামে’ শুল্কমুক্ত মদ রাখার অভিযোগ।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর দক্ষিণ মানিকদীতে নিউ গিনি আবাসন প্রকল্পে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই সময় সালমান মুক্তাদিরের স্টুডিওতেও লুটপাট ও ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় নিউ গিনি প্রোপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। চাঞ্চল্যকর এই মামলায় এ পর্যন্ত গোলাম মহিউদ্দিন চৌধুরী ও কুষ্টিয়া-২ আসনের জামায়াত দলীয় এমপি আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় এখন পর্যন্ত গোলাম মহিউদ্দিন চৌধুরী ও কুষ্টিয়া-২ আসনের জামায়াতে ইসলামীর এমপি আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শেয়ার করুন