সালাহউদ্দিন আহমদের কৌশলেই কি ধরাশায়ী আওয়ামী লীগ? মন্তব্য শফিকুল আলমের

প্রকাশ:

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও দ্য ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের রাজনৈতিক কৌশলের প্রশংসা করেছেন। তার মতে, আওয়ামী লীগের বিরুদ্ধে সরকার শুরু থেকে কোনো আগাম ব্যবস্থা না নিয়ে যে কৌশলী অবস্থান নিয়েছিল, তা ছিল একটি সুপরিকল্পিত ফাঁদ। আওয়ামী লীগ নেতারা সহিংসতার পথে পা বাড়িয়ে নিজের অজান্তেই সেই ফাঁদে আটকা পড়েছেন।

শফিকুল আলম বলেন, দা হাতে আওয়ামী লীগ কর্মীদের বিএনপি সংসদ সদস্যদের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ, থানায় ভাঙচুর এবং টুপি ও দাড়ি থাকা ব্যক্তিদের পরিচয় যাচাইয়ের মতো ঘটনাগুলো ছিল অত্যন্ত ভীতিকর। অনেকেই এসব ঘটনায় সরকারের দুর্বলতা খুঁজে পাচ্ছিলেন এবং আওয়ামী লীগের পুনরুত্থানের সম্ভাবনা নিয়ে শঙ্কা প্রকাশ করছিলেন। কিন্তু বাস্তবতা হলো, এ ধরনের অপরিণত সহিংসতা আওয়ামী লীগকে জনবিচ্ছিন্ন করেছে মাত্র। পাঁচজনের প্রাণহানি, বাস পোড়ানো এবং ককটেল ও পেট্রোল বোমা হামলার মাধ্যমে তারা কেবল নিজেদের রাজনৈতিক ভাবমূর্তিই ক্ষতিগ্রস্ত করেছে। ভারতের সংবাদমাধ্যমে কিছু সহানুভূতিশীল প্রচারের বাইরে তারা কার্যত কিছুই অর্জন করতে পারেনি। কিন্তু বলতে হয় নিখুঁতভাবেই কাজ করেছে পরিকল্পনা অনুযায়ী কৌশলটি। এমনকি টুপি পরা কিংবা দাড়ি রাখা বাসযাত্রীদের থামিয়েছে। এসব ঘটনার দৃশ্যগুলো ছিল অত্যন্ত ভয়াবহ- এটা সত্য। আওয়ামী লীগের আবার ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে- এমন একটি ধারণাও জনমনে সৃষ্টি হয়েছে। এটা ঠিক যে পরিকল্পিতভাবে তাদের নেত্রীর প্রত্যাবর্তনের জন্য তারা রাজনৈতিক পরিবেশ ও গতি তৈরি করার চেষ্টা করছিল। এমনকি আওয়ামী লীগ কর্মীদের হাতে পাঁচজন নিহত হওয়ার ঘটনাও পরিস্থিতিকে আরো বড় সংঘাতের দিকে নিয়ে যেতে পারেনি। কিন্তু সংসদে থাকা দলগুলো বাস্তবে যা অর্জন করেছে তা অভূতপূর্ব। কিন্তু আরও হত্যাকাণ্ড এবং আকস্মিক হামলা দলটিকে সাধারণ মানুষের কাছ থেকে আরও বিচ্ছিন্ন করে ফেলবে। অন্যদিকে, বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটলে তীব্র জনরোষ কিংবা গণপ্রতিশোধের আশঙ্কা তৈরি হতে পারে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে খুব বেশি বেগ পেতে হয়নি বলে জানান শফিকুল আলম। সহিংসতার ঢেউ গোপালগঞ্জ অঞ্চল ছাড়িয়ে না যাওয়ায় পরিস্থিতি অনেকটা শান্ত ছিল। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ যখন তিন বাহিনীর প্রধানদের গোপালগঞ্জে পাঠান, ততক্ষণে তরুণ কর্মীরা অন্য জেলায় পালিয়ে গেছে। বর্তমানে গোপালগঞ্জ এলাকা শান্ত ও নীরব। রাজনৈতিকভাবে বিএনপি ও অন্যান্য দলগুলোকে মোকাবিলা করতে তারেক রহমানের বৃহত্তর ঐক্যের ডাককে তিনি এক অসাধারণ রাজনৈতিক চাল হিসেবে অভিহিত করেন, যা আওয়ামী লীগ কিংবা তাদের বিদেশি প্রভুরা অনুধাবন করতে ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে বসেন। তিনি বলেন, রমজানের পর আসবে বর্ষাকাল। এটি হলো নির্বাচনের পর থেকে যে রাজনৈতিক ঐক্যের অভাব ছিল, সেটির একটি দৃশ্যমান চিত্র তুলে ধরা।

জামায়াতে ইসলামীসহ অন্য দলগুলোর এই ঐক্য ও ৪০ দিনের কর্মসূচি আওয়ামী লীগের সামনে কৌশলগত সংকট তৈরি করেছে। এখন তাদের সামনে সহিংসতা বাড়ানো কিংবা রাজনৈতিক গুরুত্বহীনতার শিকার হওয়া—এই দুটি পথই খোলা আছে। তবে গেরিলা বাহিনী না হওয়ায় সহিংসতা বাড়ানোর পথে দীর্ঘমেয়াদে টিকে থাকা তাদের জন্য কঠিন। শফিকুল আলমের মতে, আওয়ামী লীগের পলাতক নেতৃত্ব যত দ্রুত এই বাস্তবতাকে বুঝতে পারবে, মাঠপর্যায়ে তাদের কর্মীদের জন্য ততই মঙ্গলজনক হবে। জামায়াতের আমির দ্রুত এই উদ্যোগকে স্বাগত জানান। এর ঠিক পরদিনই জামায়াত ও তাদের মিত্ররা বিরোধীদের মোকাবিলায় ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করে। তাই এই সংঘাত বাড়ানোর কৌশল তাদের জন্য বহন করা সম্ভব নয়।

জাতীয় রাজনীতিতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে আওয়ামী লীগের সামনে রমজান পর্যন্ত সময় আছে বলে মনে করেন এই বিশ্লেষক। শেখ হাসিনার দেশে ফেরার পথ খুব সংকীর্ণ উল্লেখ করে তিনি বলেন, সরকার তাকে প্রত্যর্পণ ছাড়া ফিরতে দেবে না। ভারতের বিষয়ে তার পর্যবেক্ষণ হলো, বিজেপির পক্ষে তাদের প্রিয় এই নেত্রীকে প্রত্যর্পণের মতো বড় রাজনৈতিক ঝুঁকি নেওয়া কঠিন। তবে বর্ষাকালের পর ভারত হাসিনা ও কলকাতায় আশ্রয় নেওয়া নেতাদের বিষয়ে নতুন করে ভাবতে বাধ্য হবে। সেক্ষেত্রে পশ্চিমা কোনো দেশে তাদের নীরবে আশ্রয় নেওয়ার সম্ভাবনা রয়েছে। এ কৌশল নিঃসন্দেহে অনেকের মনে বিস্ময়ের জন্ম দিয়েছিল। কারণ, ভারতের সবচেয়ে প্রিয় বিদেশি স্বৈরশাসককে প্রত্যর্পণের কারণে সৃষ্ট রাজনৈতিক সংকট সামাল দেওয়ার সামর্থ্য বিজেপির নেই।

শফিকুল আলমের ভাষ্যমতে, বর্তমান পরিস্থিতি দিল্লির জন্য ইঙ্গিত দেয় যে, তারা এখন তারেক রহমানের আনুষ্ঠানিক সফর গ্রহণ করতে প্রস্তুত। এছাড়া ভবিষ্যতে বিরোধীদলীয় নেতা হিসেবে ড. শফিকুর রহমানেরও আধা-সরকারি সফরে নয়াদিল্লি যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। শেখ হাসিনা হয়তো বুঝতে পারছেন, পশ্চিমা ও ভারতীয় সংবাদমাধ্যম তার পরিচিত রাজনৈতিক বয়ানের প্রতি আগের মতো আগ্রহ দেখাচ্ছে না, যা তার জন্য নতুন করে নীরব থাকার বার্তা নিয়ে আসতে পারে। আর ড. শফিকুর রহমানের কথা- বাংলাদেশের বিরোধীদলীয় নেতার ২০২৯ সালের কোনো এক সময়ে আধা-সরকারি সফরে নয়াদিল্লি যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।

শেয়ার করুন