সিলেটের সাদাপাথরে ঘুরতে এসে নবীনগর সরকারি কলেজের শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশ:

সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্রে ঘুরতে এসে মাইনুল ইসলাম রিফাত (২১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত রিফাত ব্রাহ্মণবাড়িয়ার হাতিম মিয়ার ছেলে। শনিবার বেলা ১২টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাতিকুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের সঙ্গে থাকা বন্ধু সাব্বির রহমান জানান, তারা ৪ বন্ধু মিলে ব্রাহ্মণবাড়িয়া থেকে সাদাপাথর ঘুরতে আসেন। সকাল ১১টায় পর্যটন কেন্দ্রে পৌঁছে তারা সবাই মিলে গোসল করতে নামেন। এর কিছুক্ষণ পরেই রিফাতকে নদীর তীরে নিথর অবস্থায় পাওয়া যায়। তারা সকলেই নবীনগর সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র।

কোম্পানীগঞ্জ থানার ওসি উছমান গণি জানান, সাদাপাথর ঘুরতে এসে এক পর্যটকের মৃত্যু হয়েছে। মরদেহ কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন