২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানা গেলো

প্রকাশ:

২০২৭ সালের পবিত্র রমজান মাস কবে শুরু হতে পারে এবং ঈদুল ফিতর কোন দিনে পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে, তা নিয়ে এখন থেকেই আগ্রহ তৈরি হয়েছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব ও হিজরি ক্যালেন্ডারের তথ্য বিশ্লেষণ করে আগামী বছরের রমজানের সম্ভাব্য সময়সূচি সম্পর্কে ধারণা পাওয়া গেছে।

জর্দান নিউজের একটি প্রতিবেদনের বরাতে জানা গেছে, সৌদি আরবের হিজরি ক্যালেন্ডার অনুযায়ী ১৪৪৮ হিজরি সালের রমজান মাস ২০২৭ সালের ফেব্রুয়ারির প্রথম ভাগে শুরু হতে পারে। সম্ভাব্য হিসাব অনুযায়ী, ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, রমজান শুরুর আগে ১৪৪৮ হিজরি সালের শাবান মাসের ২৯ তারিখে নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। হিসাব অনুযায়ী, শাবান মাস ৩০ দিন পূর্ণ হলে ৭ ফেব্রুয়ারি রবিবার মাসটি শেষ হবে। এরপর ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে রমজান মাস শুরু হবে। চাঁদ দেখা ও মাসের দৈর্ঘ্যের ওপর ভিত্তি করেই রমজানের প্রথম দিন চূড়ান্তভাবে নির্ধারিত হবে।

২০২৭ সালের ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখও রমজান মাসের দৈর্ঘ্যের ওপর নির্ভর করছে। বর্তমান হিসাব অনুযায়ী, ১৪৪৮ হিজরি সালের রমজান মাস ২৯ দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে ঈদুল ফিতর আগামী ১০ মার্চ ২০২৭, বুধবার পালিত হতে পারে। তবে রমজান ও ঈদের তারিখ সম্পূর্ণভাবে চাঁদ দেখার ওপর নির্ভরশীল। সৌদি আরবসহ বিভিন্ন দেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাঁদ দেখার ঘোষণার পর তারিখ নিশ্চিত হবে। বাংলাদেশের ক্ষেত্রেও জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

শেয়ার করুন