রাজধানীর সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর কবলে পড়ে মোসা. রনজিনা পারভীন নামে এক শিক্ষিকা প্রাণ হারিয়েছেন। শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
প্রাথমিক তথ্যানুযায়ী, চিকিৎসার প্রয়োজনে শনিবার ভোরে বগুড়া থেকে ঢাকায় আসেন তিনি। গাবতলী থেকে রিকশায় করে ফার্মগেটের ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাওয়ার পথে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে পেছন থেকে মোটরসাইকেলে আসা এক ছিনতাইকারী তার ব্যাগ ধরে টান দেয়। এ সময় রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি নিয়ে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান গণমাধ্যমকে জানিয়েছেন, ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
অন্যান্য গুরুত্বপূর্ণ সংবাদ
- রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া: রাশেদ খাঁন
- ঢাকায় আবারও স্বেচ্ছাসেবক লীগের মিছিল
- বাংলাদেশে ঢুকে বিজিবি সদস্যদেরকে গুলি, ভারতীয় নাগরিক আটক
- গুম-খুনের শিকার ও শহীদ পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী
- নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে জানালেন অপু বিশ্বাস
- ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
- পুলিশের ধাওয়া খেয়ে পুকুরে মাইক্রোবাস, ভেসে উঠলো ৯ বস্তা গাঁজা
সূত্র: Probash Khabor







