কিশোরগঞ্জের করিমগঞ্জে বরযাত্রী বহনকারী একটি প্রাইভেটকার আটকে মিষ্টি খাওয়ার টাকা দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার বারঘড়িয়া ইউনিয়নের গাবতলী বাজারে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়। সংঘর্ষে বর মো. হানিফ ও তার বাবা হবি মিয়াসহ উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের ঝাউতলা এলাকা থেকে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে গাবতলী বাজার এলাকায় বরযাত্রীদের গাড়িটি আটকে দেয় ধীতপুর বড়বাড়ি এলাকার কয়েকজন যুবক। তারা মিষ্টি খাওয়ার জন্য টাকা দাবি করলে বরপক্ষের সঙ্গে তাদের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ইট-পাটকেল ও ঢিল ছোড়াছুড়িতে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
বরপক্ষের অভিযোগকারী হেলাল উদ্দিন জানান, ধীতপুর বড়বাড়ি এলাকার কাজলের ভাই ও ভাতিজারা গাড়ি আটকে টাকা দাবি করলে এই বিরোধের সূত্রপাত হয়। এতে তাদের পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়েছেন। অন্যদিকে, ধীতপুর বড়বাড়ি এলাকার মোহাম্মদ কাজল দাবি করেন, বরযাত্রীর গাড়ির কারণে বাজারে যানজট সৃষ্টি হয়েছিল। এ সময় একটি অটোরিকশার চালকের সঙ্গে বরপক্ষের বাগ্বিতণ্ডা শুরু হলে স্থানীয়রা তা থামাতে এগিয়ে যান এবং তখনই মারামারি বাঁধে। এতে তাদের পক্ষের ১৫ থেকে ১৬ জন আহত হয়েছেন বলে তিনি জানান।
ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ওসি মো. সোহেব খান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। প্রতিবেদনে যোগ করা তথ্য: বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই নারীর মৃত্যু।
অন্যান্য গুরুত্বপূর্ণ সংবাদ
- বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২
- খুব স্বল্প সময়ের মধ্যে কমবে লোডশেডিং: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
- এক কোটি মানুষকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে চায় সরকার: প্রতিমন্ত্রী নুর
- স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ
- জরুরি বিভাগে মোমবাতির আলোয় চিকিৎসা, অকেজো জেনারেটর-আইপিএস
- জমির নামজারিতে নতুন নিয়ম, যে বিষয়গুলো জানা জরুরি
- চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা
- ৫০০ বছরের পুরোনো বিশ্ব মানচিত্রে পরিবর্তন, তীব্র আপত্তি যুক্তরাষ্ট্রের
- নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই: কাদায় চাপা পড়েছে সবাই
সূত্র: Probash Khabor








