সিএমএসএমই খাতে ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবি ব্যাংকের চুক্তি

প্রকাশ:

সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের জন্য ৫ হাজার কোটি টাকার চলতি মূলধন পুনঃ অর্থায়ন তহবিল থেকে ঋণ বিতরণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি অংশগ্রহণমূলক চুক্তি সই করেছে এনআরবি ব্যাংক পিএলসি। এই চুক্তির আওতায় উদ্যোক্তারা ৯ শতাংশ সুদে সহজ শর্তে ঋণ সুবিধা পাবেন।

গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম এবং এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারেক রিয়াজ খান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি এই তথ্য নিশ্চিত করেছে।

শেয়ার করুন