আদানির গোড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে পুনরায় বিদ্যুৎ সরবরাহ শুরু

প্রকাশ:

ভারতের ঝাড়খণ্ডের আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের ২ নম্বর ইউনিট থেকে বাংলাদেশে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। রোববার দুপুর ১২টা ৪ মিনিটে ৮০০ মেগাওয়াট ক্ষমতার এই ইউনিটটি বাংলাদেশের জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়। পাওয়ার গ্রিড বাংলাদেশের (পিজিসিবি) জনসংযোগ কর্মকর্তা মো. নাহিদ হাসান গণমাধ্যমকে বলেন, ‘কিছুক্ষণ আগে ইউনিটটি গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছে।’ তবে এটি পূর্ণ উৎপাদনে যেতে আরও কিছুটা সময় লাগবে বলে জানান তিনি। এর আগে গত বৃহস্পতিবার মধ্যরাতে ইউনিটটি হঠাৎ বন্ধ হয়ে যায় এবং ওই রাতে দেশজুড়ে বিদ্যুতের ঘাটতি ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যায়। পরবর্তী সময়ে গতকাল মধ্যরাতে লোডশেডিং বেড়ে সর্বোচ্চ প্রায় ৩ হাজার ১০০ মেগাওয়াটে পৌঁছায়।

বিদ্যুৎকেন্দ্রের সক্ষমতা ও চুক্তি

ভারতের ঝাড়খন্ড রাজ্যে নির্মিত আদানির এই কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি মোট ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন। বিদ্যুৎকেন্দ্রটিতে ৮০০ মেগাওয়াট ক্ষমতার দু’টি ইউনিট আছে। ২০১৭ সালে আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয়চুক্তি বা পিপিএ স্বাক্ষর করে পিডিবি। চাহিদার ভিত্তিতে কেন্দ্রটি থেকে সর্বোচ্চ দেড় হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহের রেকর্ড রয়েছে।

শেয়ার করুন